,

৭ দিনের রিমান্ডে জাবালে নূরের মালিক

news-image

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জাবালে নূর পরিবহনের এক বাস মালিকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরুন্নাহার ইয়াসমিন বাস মালিক মো. শাহাদাৎ হোসেন সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না।

গত বুধবার (১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে গ্রেফতার বিষয়ে নিশ্চিত করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত ২৯ জুলাই কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের একটি বাস আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে এসে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের উপর গাড়িটি উঠিয়ে দেয়। এ ঘটনায় ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব মারা যায়। এছাড়া আরও কয়েক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলা করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর