,

কসবায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড, ৪ কেজি গাঁজা ধ্বংস

arrestশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  বুধবার (১২ নভেম্বর) দুপুরে শিপন মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম মুহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করা ভারতীয় ৪ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে।
দণ্ডিত শিপন মিয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের নুরুল ইসলামের পুত্র। ভ্রাম্যমান আদালত ও বিজিবি সূত্রে জানা গেছে; সৈয়দাবাদ-নয়নপুর সড়কের কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গ্রীসনগর এলাকায়। বুধবার সকালে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) একটি সিএনজি চালিত অটোরিক্্রায় অভিযান চালিয়ে ভারতীয় ৪ কেজি গাঁজাসহ শিপন মিয়াকে আটক করে। দুপরে উপজেলা নির্বাহী অফিসার নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিপন মিয়াকে এক বছরের বিনাশ্রম দণ্ড দেন। এ সময় উপজেলা পরিষদের মাঠে জব্দ করা ৪ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; ভ্রাম্যমান আদালতে শিপন মিয়া মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ ধারা মোতাবেক শিপন মিয়াকে এক বছরের বিনাশ্রম দণ্ডিত করে পুলিশের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করেন।

 

 

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন