,

তোমারও ঝরবে আর ১০ জন মায়ের সন্তানের রক্ত ঝরলে

news-image

ডেস্ক রিপোর্ট : আর ১০ জন মায়ের সন্তানের রক্ত ঝরলে তোমারও ঝরবে বলে নিজের সন্তানকে নিরাপদ সড়ক চাই আন্দোলনে পাঠিয়েছেন এক মা। কলেজ থেকে টিসি দেওয়ার ভয় থাকা সত্ত্বেও সেই মা তার সন্তানকে আন্দোলনে পাঠিয়েছেন। বলেছেন, তোমার অবশ্যই আন্দোলনের একজন হতে হবে।

তিনি জান্নাতুন নাহার প্রধান। আজ বুধবার সন্ধ্যায় তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘ছেলে আমার সন্ধ্যা ০৭:৪৬ টায় আন্দোলন থেকে বাসায় ফিরে আসায় আমি আলহামদুলিল্লাহ বলে ওকে দরজা খুলে দেই। সারাদিন ছেলেটাকে মোবাইলে ফোন করে পাইনি, যখন পেলাম তখন ও মিরপুর ১০ পার হয়ে ১১ মুখি।’

তিনি লিখেছেন, গতকাল আন্দোলন করতে গিয়ে বন্ধুদের আহত হতে দেখেছিল। ক্লাসে ওদের ডেকে হুমকি দিয়েছিল যারা পরবর্তীতে আন্দোলনে যাবে তাদের কলেজ থেকে টিসি দিয়ে দিবে। আজ সকালে ছেলেকে বলেছিলাম, তোমার অবশ্যই আন্দোলনের একজন হতে হবে। আর ১০ জন মায়ের সন্তানের রক্ত ঝরলে তোমারও রক্ত ঝরবে।’

অন্য সবার উদ্দেশে তিনি আরও লিখেছেন, ‘আসুন সবাই ওদের পাশে থাকি। কারণ ওরাই দেশের মেরুদণ্ড। মুক্ত কর ভয়। আপনা মাঝে শক্তি ধরো। নিজেকে কর জয়।’

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজও রাজধানী ঢাকার শাহবাগ, ধানমণ্ডি, সায়েন্সল্যাব, নিউমার্কেট, বনশ্রী, রামপুরা, খিলক্ষেত, ভাটারা, মিরপুর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কগুলোতে অবস্থান নিয়েছেন। বেশির ভাগ সড়কে বাস চলাচল নেই বললেই চলে। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যস্থলের দিকে চলেছেন।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি-ভিডিও ভাইরাল হচ্ছে। অনেকেই সেসব ছবি শেয়ার করছেন, নিজেদের অভিমত ব্যক্ত করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর