,

বোধ কিংবা মানবিকতা

news-image

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা পথে নেমে এসেছে। আজ বুধবার ১ আগস্ট রাজধানীর অনেকগুলো স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এমনকী অভিভাবকদের মোবাইলে মেসেজে জানিয়ে দেওয়া হয় আন্দোলনে যেন শিক্ষার্থী অংশ না নেয়, অন্যথায় টিসি দেওয়া হবে।

কিন্তু যখন সবাই পথে নেমে আসছে তখন কীভাবে ঘরে বসে থাকবে সহপাঠীরা? অভিভাবকদের হাজার বাঁধার মধ্যেও বুধবার পথে নামে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে। এসময় অনেক যাত্রীই ভোগান্তির শিকার হয়। অনেকেই সাময়িক ভোগান্তি মেনেও নেয়। কিন্তু যখন রোগী কিংবা অ্যাম্বুলেন্স পথে তখন? হ্যাঁ শিক্ষার্থীরা এসব গুরুত্বও বোঝে। অন্তত রাজধানীর অনেক স্থানেই শিক্ষার্থীদের অনেকগুলো ইতিবাচক কর্মকাণ্ড চোখে পড়ে।

রাজধানীর সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এক নম্বর রোডে রিকশাকে সারবদ্ধ চলাচল করতে বাধ্য করে। পরে দেখা যায় শৃঙ্খল হয়ে রিকশা চলাচল করছে। ঢাকার বুকে এমন দৃশ্য বিরল। কোথাও কোথাও উল্টোপথের গাড়িকে আটকে দিয়ে ফেরত পাঠানো হয়। সোজা ও সঠিক পথে চলতে বাধ্য করা হয়। লাইসেন্স বিহীন গাড়ি চলতে বাধা দেওয়া হয়। এমন নানা ঘটনা চোখে পড়ে বুধবার।

এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা চোখে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যখন আন্দোলনরত শিক্ষার্থীরা একের পর এক গাড়ি আটকে দিচ্ছিল, অবরোধ করছিল- তখন একদল শিক্ষার্থী দায়িত্ব নিয়ে অসুস্থ ও বয়স্ক নারী পুরুষের রিকশা এসকর্ট করে পার করে দিচ্ছিল। এমন বোধ কিংবা মানবিকতা সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর