,

ধর্ষণে ব্যর্থ হয়ে বখাটের কাণ্ড!

news-image

আশুলিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বখাটে আব্দুল রাজ্জাককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী স্থানীয় পিয়ার আলী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কবীর হোসেন জানান, দুপুরে ওই শিক্ষার্থী স্কুল থেকে মধ্য বিরতিতে বাসায় ফিরলে তাকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে বখাটে রাজ্জাক। এসময় শিক্ষার্থী বাধা দিলে কক্ষে থাকা বটি দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা রাজ্জাককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এদিকে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।আটক আব্দুর রাজ্জাক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শাহবাজ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ভাদাইল এলাকার ছামাদ আলীর বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতো। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর