,

জিততে পারেননি সেই ‘গুণ্ডি’

news-image

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পাশাপাশি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীরও প্রশংসা করলেও সংরক্ষিত আসনের দিবা রানী নামের এক নারী কাউন্সিলর প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, কামরান-আরিফ দু’জনেই নগরের উন্নয়ন করেছে, দু’জনেই ভালো প্রার্থী। তবে আমি নৌকা মার্কায়ই (কামরানের প্রতীক) ভোট দিয়েছি।এসময় নারী কাউন্সিলর পদপ্রার্থী দিবা রানির বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে অর্থমন্ত্রী বলেন, এই শহরে একটা গুণ্ডি আছে, দিবা রানি গুণ্ডি, আনারস প্রতীকের, সে যেন জিততে না পারে।

সোমবার রাতে ঘোষিত সংরক্ষিত ৫ আসনের কাউন্সিল নির্বাচনের ফলাফলে দেখা গেছে, আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা সেই দিবা রানী জিততে পারেননি। নগরীর ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ৫ আসন। এ আসনে ৬৮৫৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহানা বেগম শানু (ডলফিন)। আর ৫৭৫০ ভোট পেয়ে হেরে যান দিবা রানী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর