,

নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

পাবনা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজশাহী সিটি নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী বিশৃঙ্খলার যে আশঙ্কা করছে তা মিথ্যা। নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই।

রোববার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ফায়ার সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন যেমন সুষ্ঠু-বিশৃঙ্খলমুক্ত হয়েছে, ঠিক ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশের মানুষ যেভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে সহায়তা করেছে, ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধে সহায়তা করবে। জঙ্গি দমনের মতো বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এ যুদ্ধে দেশের পুলিশ প্রশাসন বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বেড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল আজিজ খান, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর