,

গত এক দশকেও ভারতে ২৫০০ নারী হত্যা

nari-hottaআন্তর্জাতিক ডেস্ক :একবিংশ শতাব্দীতেও ভারতের বিভিন্ন জায়গায় ডাইনি অপবাদ দিয়ে আজো চলেছে অকথ্য নারী নির্যাতন ও নারী হত্যার হাজার হাজার ঘটনা। সংবাদ মাধ্যমগুলোর সমীক্ষায় গত এক দশকে ২৫০০ ডাইনি হত্যার ঘটনা উঠে এসেছে।সংবাদ সংস্থা ডয়েচে ভেলের এক প্রতিবেদন বলা হয়েছে, গত দুই বছরে ডাইনি অপবাদে চাবুক মেরে, লাঠিপেটা করে, ঢিল মেরে হত্যা করা হয় ২৭০ জন নারীকে। এদের বেশির ভাগই হয় প্রৌঢ়া না হয় বৃদ্ধা। তবে বলা হয়েছে, প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি, হিমশৈলের চূড়ামাত্র। যেগুলো বেশির ভাগই অজানা থেকে যায়। পুলিশ ও প্রশাসন হয়, না জানার ভান করে থাকে কিংবা ডাইনি হত্যা বলে মানতে অস্বীকার করে।ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামে-গঞ্জে ধর্মীয় প্রধান তথা বৈদ্য, যাকে গ্রাম্য ভাষায় বলা হয় জানগুরু, কোনো অঘটন ঘটলে তিনি বিচার বিবেচনা কিংবা জাদুটোনা করে বলে দেন অমুক গ্রামের অমুক নারীকে ভর করেছে ডাইনি বা প্রেতাত্মা। ওরই কুদৃষ্টির ফলেই এই অঘটন।বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও ঝাড়খন্ডের সাঁওতাল আদিবাসীদের কাছে জানগুরু ঈশ্বরের প্রতিভূ। তার আদেশই শিরোধার্য। জানগুরু তাদের আস্থা অক্ষুণœ রাখতে যা করা দরকার তাই করে। জানগুরু সেইসব নারীকেই ডাইনি নামে দাগিয়ে দেয়, যারা দলিত, নীচু জাতির গরিব এবং নিরক্ষর। জনজাতির লোকেরা তাদের গ্রাম বাঁচাতে ডাইনি হত্যাকে তাই অপরাধ বলে ভাবে না। উপজাতিদের যাপিত জীবনধারার সঙ্গে এই মানসিকতা জড়িয়ে আছে।কিছু যুক্তিবাদী সংস্থা সমীক্ষা করে দেখেছে, কুসংস্কার বা অন্ধবিশ্বাস এদের মনে এমনভাবে শিকড় গেড়েছে যে, তা উপড়ে ফেলা সহজ নয়। কঠোর আইন করেও তা সম্ভব নয়। এদের কাছে মানবাধিকার শব্দবন্ধটা অশ্রুত। প্রবাসী এক বাঙালি মহিলা ঈপ্সিতা রায় চৌধুরী এই কুসংস্কার ভাঙার এক অভিযান চালান প্রত্যন্ত সব গ্রামে-গঞ্জে গিয়ে। কিন্তু কাজ হয়েছে বলে মনে হয় না। তার মতে অপরাধীকে গ্রেফতার করে সাজা দেবার ঘটনা বলতে গেলে নেই। জমি জায়গা, স্থাবর-আস্থাবর সম্পত্তি হস্তগত করতে কিংবা গ্রামের প্রতাপশালী ব্যক্তি তার যৌন লালসা মেটাতে না পারলেই সেই নারীকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়াতে পুরুষদের হাতে মোক্ষম হাতিয়ার এটা। ভারতের পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সর্বত্রই চলেছে এই ডাইনি অপবাদের এই নারকীয় খেলা।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস