,

পুরো কোরআন হাতে লিখে প্রমোশন!

news-image

মানুষ বেঁচে থাকে তার কর্মে। তবে, তার ভেতরে থাকতে হয় নিজেকে কর্মের মাধ্যমে অমর করার মানসিকতা। প্রত্যেক মানুষের মাঝে এ বোধ ও বিশ্বাস থাকে না। যার মাঝে থাকে, তিনি কোনো না কোনোভাবে নিজেকে অতুলনীয় কিংবা অন্যদের থেকে আলাদা করার প্রয়াস পান। এটাকে বলা হয়- সাধনা বা অধ্যবসায়।

এমন অধ্যবসায় ও দীর্ঘদিনের চেষ্টায় মিসরের এক নাগরিক মাত্র সাত মাসে হাতে লিখে ফেললেন পুরো কোরআনে কারিম। তার লিখিত কোরআনের কপিকে আল আজহারের ইসলামিক সেন্টার থেকে আনুষ্ঠানিকভাবে নির্ভুল বলে সনদ দেওয়া হয়েছে।

এক মেয়ের জনক ৩৬ বছর বয়সী সালামাহ সালামুনী মিসরের অ্যাসুউট প্রদেশের মানফালুত শহরে বসবাস করেন। তার কর্মটি আলোচতি এ কারণে যে, তিনি কোনো আলেম বা হাফেজ নন। সাধারণ একজন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারি। স্থানীয় যোগাযোগ অফিসে তিনি কাজ করেন। অফিসের কাজ ও সংসারের ব্যস্ততা শেষে তাকে কোরআন লেখার কাজটি করতে হয়েছে। আরও মজার বিষয় হলো, তিনি সেভাবে আরবি লিখতে পারতেন না। কোরআন লেখার কাজ শুরু করার আগে আরবি লেখা শেখায় মনোযোগী হন।

সালামাহ সালামুনী ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে পবিত্র কোরআন লেখা শুরু করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর ৫ জুলাই শেষ করেন।

নিছক শখের বশে কোরআন লেখার কাজ করলেও তিনি প্রতিদান পেয়েছেন। তার এই কর্মে মুগ্ধ হয়ে তাকে চাকরিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার অফিস কর্তৃপক্ষ।

বাংলাদেশ জার্নাল/এসকে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে