ব্রাহ্মণবাড়িয়ায় কওমী ঐক্য পরিষদের বিক্ষোভ ও সমাবেশ
নিজস্ব প্রতিবেক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা পরিহিতা পর্দানিশীন ছাত্রীকে নির্যাতন ও হল থেকে বহিস্কার এবং নরসিংদীতে তাবলীগ জামাতের উপর হামলার প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী ঐক্য পরিষদ। সকাল সাড়ে ১০টায় শহরের কান্দিপাড়ায় জেলা জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের, মাওলানা শোয়াইব, মাওলানা মোশাররফ, মাওলানা তোফায়েল প্রমুখ। বক্তারা অবিলম্বে হল থেকে বহিস্কৃত ছাত্রী ফিরিয়ে আনা এবং আল্লাহ ও রাসুল সর্ম্পকে কটুক্তিকারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসুচী দেওয়ার হুশিয়ারি প্রদান করে।











