,

কুষ্টিয়ায় ১৬ বছর বয়সেই কিশোরের ৫ বিয়ে

news-image

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এমন এক যুবকের সন্ধান পাওয়া গেছে যে মাত্র ১৬ বছরের মধ্যেই ৫টি বিয়ে করেছে। ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর বিয়ের জন্য নূন্যতম বয়স হলেও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রানা (১৬) বিয়ের নূন্যতম বয়স পূর্তির ৫ বছর আগেই ৫ টি বিয়ে করে বাল্য ও বহুবিবাহের শৃংখলা অবাধে ভেঙে চলেছে।

নিরক্ষর কিশোর রানা মাত্র ১৪ বছর বয়সে যৌতুক নিয়ে বিয়ের পিঁড়িতে বসে। সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।সর্বশেষ শুক্রবার (২০ জুলাই) নতুন করে বিয়ে করার মধ্য দিয়ে ওই কিশোর গত দুই বছরে ৫টি বিয়ে পূর্ণ করলো। এর আগের চার স্ত্রী নানা দেনদরবারের পর তাকে তালাক দিয়ে চলে যায়।

এরপর নতুন করে আবারো বিয়ে করার সংবাদে গ্রামবাসী ওই কিশোর ও পরিবারটির ওপর মহাবিরক্ত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)’র কাছে অভিযোগ করেছে গ্রামবাসী। অভিযোগে বিষয়ে তদন্ত করতে স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।অবাধে সবার চোখ ফাঁকি দিয়ে কিভাবে ওই কিশোর বাল্য ও বহুবিবাহ করার কাজটি করে চলেছে তা নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর