,

ডিবি’র নামে মাদক নিরাময় কেন্দ্রের দুস্কর্ম

Crimeআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদক নিরাময় কেন্দ্র পরিচালনায় জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ(ডিবি)পরিচয়ে এক ব্যাক্তিকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার ব্যাক্তির নাম ফারুক মিয়া। সে শহরের নয়নপুর গ্রামের আবু মিয়ার ছেলে। ২৫ হাজার টাকার জন্যে এখন তাকে ঐ মাদক নিরাময় কেন্দ্রটিতে আটকে রাখা হয়েছে। ফারুক মাদকাসক্ত নন বলে তার পরিবারের সদস্যরা জানান। পারিবারিক কলহের কারনে দিনমজুর ফারুককে শায়েস্তা করতে তার স্ত্রী এই ব্যবস্থা করেছেন বলে অভিযোগ করেন ফারুকের স্বজনরা।
ফারুকের বড় ভাই বাচ্চু মিয়া ও সাচ্চু মিয়া জানান, গত ২ রা নবেম্বর গভীররাতে একটি সিএনজি অটো রিকসায় করে ৪/৫ জন লোক নয়নপুরে তাদের বাসায় আসে। তারা নিজেদেরকে ডিবি’র লোক পরিচয় দিয়ে ফারুককে তুলে নিয়ে যায়। পরদিন তারা ডিবি অফিসে গিয়ে জানতে পারেন ফারুক নামের কাউকে তারা নয়নপুর এলাকা থেকে গ্রেফতার করেনি। পরে প্রতিবেশী নাজিম ও রউফের কাছ থেকে জানতে পারেন ফারুক মাদক নিরাময়কেন্দ্র অশ্রুতে রয়েছে। ঐ কেন্দ্রে গিয়ে তারা ফারুককে তুলে আনার কারন জানতে চাইলে কেন্দ্রের লোকজন তাদেরকে জানায় ফারুকের মা ও স্ত্রী ২৫ হাজার টাকার বিনিময়ে ২ মাসের জন্যে ফারুককে কেন্দ্রে রাখার চুক্তি করেছে। ফারুকের মা জীবিত নেই। ২ বছর আগে মারা গেছে। এই কথা বলার পর কেন্দ্রের লোকজন ফারুকের ভাইদের বলে ২৫ হাজার টাকা দিলে ছেড়ে দেয়া হবে। নাজিম উদ্দিন ও আবদুর রউফ জানান, রাতে এরা(ভুয়া ডিবি) যখন এসেছিলো তখন আমরা সেখানে ছিলাম। ডিবি’র লোক পরিচয় দেয়ার পর আমরা আর তাদের সঙ্গে কথা বলিনি। সিএনজি অটো রিকসাটি কিছ ুসময় পর আবার আমাদের এলাকায় এলে  আমরা এর চালকের সঙ্গে কথা বলে জানতে পারি ফারুককে অশ্রুতে নিয়ে যাওয়া হয়েছে। তারা আরো জানান, সিএনজি অটো রিকসা চালক মনির মিয়া ফারুকের শ্যালক। এ ব্যাপারে কথা বলার জন্যে অশ্রু মাদক নিরাময় কেন্দ্রের দুটি মোবাইল নম্বরে
(০১৭১৭৮৩৭১৭৬,০১৭৯৮২২২১৫২) যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়। এদিকে ফারুকের ভাড়াটিয়া বাসায় গিয়ে তার স্ত্রীকে পাওয়া যায়নি। বাসাটি তালাবদ্ধ দেখা যায়। তার স্ত্রী হাসু বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি  বলেন স্বামী ফারুক তাকে মারধোর করে। সেজন্যে তাকে মাদক নিরাময় কেন্দ্রে দেয়া হয়েছে। এদিকে ২রা নবেম্বরেই হাসু তার স্বামী ফারুক ও তার ৩ ভাই,এক ভাতিজার বিরুদ্ধে থানায় যৌতুকের জন্যে নির্যাতন করার একটি অভিযোগ দেন। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান বলেন মাদক নিরাময় কেন্দ্রের লোকজন প্রায় সময়ই এই কাজ করে থাকে। এরআগেও আখাউড়া উপজেলায় এমন একটি ঘটনা ঘটানোর পর সংশ্লিষ্ট মাদক নিরাময় কেন্দ্রের লোকজনের বিরুদ্ধে মামলা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ