,

বিজয়নগর উপজেলা সরকারি চাকুরীজীবি যুবলীগের সাধারন সম্পাদক নির্বাচিত

Awmileg 23.6নিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকারি চাকুরীজীবি মোঃ রাসেল খান। তিনি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে চাকুরী করছেন। গত শনিবার বিকেলে উপজেলার চম্পকনগর স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এনিয়ে সাধারন সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মোঃ রাসেল খান এর আগেও গত ৩ বছর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। সম্মেলনে সাধারণ সম্পাদক প্রত্যাশী আবু কাউছার ভূইয়া অভিযোগ করে বলেন, মোঃ রাসেল খান বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে চাকুরী করছেন। একজন সরকারি চাকুরীজীবি হয়ে তিনি কিভাবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়েছেন। প্রকাশ্যে রাজনীতি করেন তা আমার বোধগম্য নয়। তিনি বলেন, একজন সরকারি চাকুরীজীবি হিসেবে মোঃ রাসেল খানের প্রার্থীতা বাতিলের জন্য আমি জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু তারা আমার কথায় কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত রাসেল খানকেই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল খান খোকন জানান, সরকারি চাকুরীজীবি যুবলীগের সাধারন সম্পাদক হতে পারবেনা এমন কথা যুবলীগের গঠনতন্ত্রে নেই।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া ভারপ্রাপ্ত উপ-পরিচালক অরবিন্দ দত্ত রাসেল খান তার অধীনের একজন কর্মচারী স্বীকার করে বলেন, তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। নব-নির্বাচিত উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ রাসেল খান জানান, এর আগেও আমি ৩ বছর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছি।

 

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে