,

বাস থেকে নেমেই দেখি আমার দুলাভাই আর নাই!

news-image

বুধবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টা। রাজধানীর শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় কিছু মানুষের জটলা। কৌতুহল বসে সেই জটলার কাছে গেলাম। সেখানে গিয়ে যেটা দেখলাম তাতে শিউরে ওঠলো গোটা শরীর। একটা মানুষের মাথার উপর দিয়ে চলে গেছে বাস। ওফ! কি মর্মাহত দৃশ্য।

খোঁজ নিয়ে জানলাম, নিহত সেই ব্যক্তিটির নাম ওমর ফারুক। বয়স ৫০ বছর। ওই এলাকারি বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের এক চিকিৎসকের গাড়ি চালাতেন তিনি।

পরে নিহতের স্ত্রীর ছোট বোন স্বপ্না বিডি২৪লাইভকে বলেন, ‘বোনকে নিয়ে বারডেম হাসপাতালে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। সে সময় দুলাভাই বারডেমের পশ্চিম পাশে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বাসা চালককে এত করে বললাম আমাদের এই পারে নামিয়ে দেন। কিন্তু তিনি কথা না শুনে গাড়িটি টান দিয়ে সামনে নিয়ে যায়।’

‘যাওয়ার পথে অনেক জোরে একটা আওয়াজ পাই। বাস থেকে নেমেই দেখি আমার দুলাভাই আর নাই।’

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শাহবাগ এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. সারওয়ার বলেন, ‘বাসচাপায় প্রাণহানির ঘটনায় জব্দ করা হয়েছে ‘মেশকাত পরিবহন’ নামে বাসটিকে। সেই সঙ্গে বাসটির চালক আমিরুল ইসলামকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শিরাজ বিডি২৪লাইভকে বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। তবে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার পর তাদের মধ্য থেকে কেউ মামলা করবেন বলে জানিয়েছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর