রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজের রোকনসমূহ কি কি?

news-image

মাওলানা আমিনুল ইসলাম: নামাজ হল ইসলাম ধর্মের প্রধান ইবাদত। প্রতিদিন পাঁচওয়াক্ত (নির্দিষ্ট নামাজের নির্দিষ্ট সময়) নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরজ। নামাজ ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। শাহাদাহ বা বিশ্বাসের পর নামাজ হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। তবে নামাজের অনেকগুলো রোকন আছে যেগুলো আদায় করা ছাড়া নামাজ শুদ্ধ হয়না।

১. সক্ষম ব্যক্তির জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করা। অর্থাৎ-ফরজ নামাজ দাঁড়ানোর ক্ষমতা থাকা অবস্থায় দাঁড়িয়ে আদায় করা ফরজ। দলিল, আল্লাহ পাক বলেন: ‘তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনয়ের সাথে দাঁড়িয়ে থাক’। (সূরা বাকারা)

২. তাকবিরে তাহরিমা বলা: নামাজ শুরু করার সময় ‘আল্লাহু আকবার’ বলতে হবে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী: তিনি বলেন, নামাজের শুরু হল তাকবির আর শেষ হল সালাম। (তিরমিযি:৩০৬)

৩. সূরা ফাতেহা পড়া: ইমাম ও মুক্তাদি সকলের জন্য প্রতি রাকাআতে সুরা ফাতিহা পড়া ওয়াজিব। দলিল, রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ‘যে ব্যক্তি সুরা ফাতেহা পড়েনা তার সালাত হয় না।’ (বুখারী:৭১৪)

৪. রুকু করা।

৫. রুকু হতে উঠা।

৬. প্রতি রাকাআতে দুইবার সেজদা করা।

৭. দুই সেজদার মাঝে বসা।
দলিল, আল্লাহর বাণী: ‘হে ঈমানদারগণ! তোমরা রুকু কর এবং সেজদা কর।’ (সুরা হজ: ৭৭) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ‘তারপর ভালোভাবে রুকু কর। অত:পর রুকু হতে মাথা উঠাও এবং সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াও তারপর ভালোভাবে সেজদা কর। অত:পর সেজদা হতে মাথা উঠাও এবং ভালভাবে বস। তারপর পুণরায় ভালোভাবে সেজদা কর’। (বুখারী:৭১৫)
মনে রাখতে হবে, সেজদা অবশ্যই সাতটি অঙ্গের উপর করতে হয়ঃ কপাল-নাক, দুই ক্ববজি, দুই হাঁটু এবং দুই পায়ের তালু।

৮. শেষ তাশাহুদ।

৯. শেষ বৈঠক।
দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: ‘যখন সে সালাত পড়বে শেষ বৈঠকে বলবে:
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. رواه البخاري

১০. সালাম
অর্থাৎ ডান দিকে বলবে السلام عليكم ورحمة الله এবং বাম দিকে বলবে السلام عليكم ورحمة الله দলিল, রাসূল সা বলেন: ‘নামাজের শুরু হল তাকবীর আর শেষ হল সালাম।’ (তিরমিযি: ৩০৬)

১১. নামাজের সকল রুকুনকে ধীরস্থিরভাবে আদায় করা।

১২. সমস্ত রুকনগুলি ধারাবাহিকভাবে আদায় করা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ