,

র‌্যাম্পে হাঁটতে হাঁটতে সন্তানকে স্তন্যপান মডেলের, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক: র‌্যাম্পে হাঁটতে হাঁটতে সন্তানকে স্তন্যপান করিয়ে মডেলিং দুনিয়ায় এক অন্য দিগন্ত তৈরি করলেন খ্যাতনামা মার্কিন মডেল মারা মার্টিন। ২০১৮ মিয়ামি সুইম উইকে স্পোর্টস ইলাস্ট্রেটেড ব্র্যান্ডের সোনালি রঙের সুইমস্যুটে দেখা যায় সদ্য মা হওয়া এই মডেলকে।

মেট্রো ডট কমের খবর, র‌্যাম্পে হাঁটতে হাঁটতে সন্তানকে স্তন্যপান করিয়েও মারা মার্টি এই ফ্যাশন শোয়ের ফাইনাল রাউন্ডে নির্বাচিত হওয়া ১৬ জন মডেলের মধ্যে একজন। গত রবিবার মিয়ামি সুইম উইকের ফাইনাল রাউন্ডে র‌্যাম্পে হাঁটার সময় ৫ মাসের কন্যা সন্তান আরিয়াকে তিনি স্তন্যপান করান। এসময় মারা মার্টিনের পরনে ছিল সোনালী রঙের ওয়ান শোল্ডার সুইমস্যুট। তিনি দুটি হাত দিয়ে ধরেছিলেন তার সন্তানকে। আর কোনো কোলাহল যাতে শিশুটির কানে না পৌঁছায় সেজন্য শিশুটির কানে বিশেষ হেডফোন লাগানো ছিল। শিশুটির পরনে ছিল ডাইপার।

স্পোর্টস ইলাসস্ট্রেটার ম্যাগজিনের সুইমস্যুট এডিশনের পক্ষ থেকে মার্কিন মডেল মারা মার্টিনের এই র‌্যাম্প ওয়াকের ভিডিওটি পোস্ট করা হয়েছে। এরপরই সেটা ভাইরাল হয়ে যায়। পরে মারা মার্টিন তার ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন ভিডিও। লিখেছেন, ”আমি ভাবতে পারিনি যে আমি ও আমার মেয়ে এভাবে হেডলাইনে উঠে আসব সেই কাজটির জন্য, যে কাজটি আমি প্রতিদিন করি। আমি এই মেসেজট দিতে পেরে ভীষণ গর্বিত যে স্তন্যপান খুব স্বাভাবিক একটা ঘটনা। যেকোনোর নারীই কাজের সঙ্গে সঙ্গে সন্তানের প্রতি এই দায়িত্ব পালন করতে পারে। ”

এদিকে, মারা মার্টিনের এমন সাহসী পদক্ষেপে ইনস্টাগ্রাম পোস্টের নিজে কমেন্টের বন্যা বয়ে গেছে। যেখানে কাজের সঙ্গে সঙ্গে তাঁর সন্তানকে স্তন্যপানের মতো দায়িত্ব পালনের প্রশংসা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর