রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বেদুইনের দোয়ায় জান্নাত লাভের সৌভাগ্য!

news-image

আল্লাহ তা’আলা তার কিছু প্রিয় বান্দাকে প্রকাশে নিয়ে আসেন যেন মানুষ জানতে পারে, সকল কল্যাণ একমাত্র রাসূল সা. এর উম্মতের মধ্যেই রয়েছে। এ প্রসঙ্গে এক যুবকের ঘটনা বর্ণিত হয়েছে। এ ঘটনার বড় শিক্ষ্যণীয় বিষয় হলো, যে আল্লাহর সাথে প্রতিশ্রুতি পূরণ করে আল্লাহই তার উত্তম সঙ্গী।

ওই যুবকের বাবা মারা গেল, কিন্তু তার জানাজায় কেউ এলো না। যুবক তার বাবার লাশ মরুভূমিতে নিয়ে আসে দাফনের জন্য। মরুভূমিতে যাওয়ার পর ছাগল চড়ানো এক বেদুইন এ দৃশ্য দেখতে পায়।

বেদুইন যুবকের কাছে এসে বলল, লোকজন কোথায়? কেন তুমি একা একা তোমার বাবার লাশ দাফন করছো? যুবক বেদুইনের সামনে নিজ পিতার অসম্মানি করতে চায়নি না। শুধু বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা….

বেদুইন বুঝতে পারে এবং হাত বাড়িয়ে দেয় দাফনকার্যে শরিক হতে। তারপর আকাশে দুই হাত তুলে দুআ করে যুবককে রেখে ছাগল চড়াতে চলে যায়।

ওই রাতে যুবক স্বপ্নে তার বাবাকে জান্নাতুল ফেরদাঊসে হাস্যেজ্জ্বল এবং সুসংবাদপ্রাপ্ত অবস্থায় দেখতে পায়। তখন যুবক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কীভাবে আপনি এই মর্যাদা পেলেন? পিতা বলল, ওই বেদুইনের দুআর বরকতে।

পরদিন যুবক হন্ন হয়ে ওই বেদুইনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে মরুভূমিতে বেদুইনের সন্ধ্যান পায়। তার জামা ধরে যুবক বলতে লাগল, আপনি কবরে দাঁড়িয়ে আমার বাবার জন্য কী দুআ করেছিলেন?

তখন বেদুইন বলল, বৎস! আমি আল্লাহর কাছে দুআ করেছিলাম একজন দুর্বল বান্দার ন্যায় এবং বলেছিলাম, হে আল্লাহ! আমি মহানুভব, যখন আমার কাছে মেহমান এসেছিল তখন আমি তার কদর করেছি। এখন তোমার মেহমান আর তুমি সবচেয়ে বড় মহানুভব।

অতএব না সন্তান, না সম্পদ না অনেক নেক আমল, শুধু আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি পূরণ করার কারণে আল্লাহ তার দুআ কবুল করেছিলেন।

ইমাম হাসান বাসরী রহ. বলেন, তোমরা সৎসঙ্গীদের সাথে চল, কেননা প্রতিশ্রুতিশীল বন্ধু উজ্জ্বল প্রদীপ। দুনিয়াতে অন্ধকারে পড়লে তার নুর দেখতে পাবে।

নোট: ‘চোর ও নেককার নারীর গল্প’ এ শিরোনামে গল্পটি আরবি ওয়েবসাইট থেকে অনুবাদ করেছেন সাঈদুর রহমান। সম্পাদনা: ওমর শাহ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ