,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০, বাড়িঘর ভাংচুর

attack (1)নিজস্ব প্রতিবেদক : শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে ৪০জন আহত হয়েছে। সকাল ৯টায় পৌর এলাকার আমিনপুর ও চন্ডালখিল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, সকালে আমিনপুর গ্রামের মোল্লা বাড়ির নান্নু মিয়ার ছেলে মোহাম্মদ জান আলী (১২) চন্ডালখিল গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত একটি বাড়ির কামরাঙ্গা পারতে যায়। এনিয়ে কাটাকাটি ও পরে মারামারি হয়। এ জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৪০জন আহত হয়। আহতদের মধ্যে সুমন, হাবির মিয়া, মোস্তফা, মঞ্জু, অলি মিয়া, শাহজাহান, রোমান, আলাল উদ্দিন, নজরুল ইসলাম, সোহেল, সজিব, জয়নাল মিয়া, ফয়সাল, মাসুম, আলী হোসেন, আব্দুল হেকিম, দ্বিন ইসলাম, জুবায়ের, অলিউল্লাহ ও বিল্লাল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত সুমনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সংঘর্ষের সময় ৪/৫ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে এখনো কোন পক্ষ মামলা দায়ের করেনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর