শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

amiligনিজস্ব প্রতিবেক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথদত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলী আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আল-মামুন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন। সম্মেলনে মোঃ আলী আজম সভাপতি এবং কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জসিম উদ্দিন রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।