,

ইহরাম অবস্থায় যে পোশাক পরিধান করা নিষিদ্ধ

news-image

ইসলাম ধর্ম ডেস্ক: হজ ও ওমরার গুরুত্বপূর্ণ ও প্রথম বিষয় হলো ইহরাম। নির্দিষ্ট স্থান থেকে হজ ও ওমরার নিয়তে নির্ধারিত নিয়মে ইহরাম বাঁধতে হয়। ইহরামের রয়েছে সুনির্ধারিত কিছু নিয়মাবলী ও কাজ। যা যথাযথ আদায় করতে হয়।

ইহরামের পোশাক, ইহরামের জন্য নির্ধারিত মিকাত, ইহরামের বিধি-নিষেধ সম্পর্কিত বিষয়গুলো ইতিপূর্বে তুলে ধরা হয়েছে। কিন্তু ইহরাম অবস্থায় সেলাইবিহীন দুটি কাপড় ছাড়া যে সব পোশাক পরিধান করা যাবে না, সে সম্পর্কেও প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন-

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক লোক দাঁড়িয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে আপনি ইহরাম অবস্থায় কি ধরণের পোশাক পরিধান করার নির্দেশ দেন?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘জামা, পাজামা, টুপি, পাগড়ি ও মোজা পরিধান করবে না। তবে কোনো লোকের জুতা না থাকলে সে চামড়ার মোজা পরিধান করবে; যা পায়ের গোছার নিচে থাকে।

জাফরান ও ওয়ারাস রংয়ের কোনো পোশাক তোমরা পরিধান করবে না।

ইহরামকারী নারীরা মুখ ঢাকবে না এবং হাতে দস্তানা (মোজা) পরিধান করবে না।’ (বুখারি, মুসলিম তিরমিজি, আবু দাউদ)

সুতরাং ইহরামকালীন সময়ে পুরুষরা সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করবে; আর নারীরা শালীন পোশাক পরিধান করবে।

আল্লাহ তাআলা হজ ও ওমরা পালনে মুসলিম নারী-পুরুষকে ইহরামকালীন সময়ে ইহরামের যাবতীয় বিধি-নিষেধগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে