,

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকা করার প্রস্তাব বিজিএমইএর

news-image

ডেস্ক রিপোর্ট : পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৬,৩৬০ টাকা নির্ধারনের প্রস্তাব করেছে পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মুদ্রাস্ফীতি বিবেচনা করে এই মজুরি নির্ধারণ করা হয়েছে বলে জানান সংস্থাটির সভাপতি সিদ্দিকুর রহমান।

আজ সোমবার ন্যূনতম মজুরি কমিশনের তৃতীয় বৈঠকে এ প্রস্তাব করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম। শ্রমিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বেগম শামসুন্নাহার ভূঁইয়াসহ অনেকে।
শ্রমিকদের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মোট মজুরি ১২০২০ টাকা নির্ধারনের প্রস্তাব করা হয়।

শ্রমিকদের জীবনযাপন ব্যয়, মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরণ, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য ও অন্যান্য আর্থ-সামাজিক বিষয় বিবেচনা করে নতুন মজুরি কাঠামো ধরা হয়।

এদিকে অবিলম্বে মজুরি ১৬০০০ টাকা করার দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন পল্টনে নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
সিদ্দিকুর রহমান বলেন, শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য ১১টি বিষয় বিবেচনা করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ন্যূনতম ৭তম গ্রেডের জন্য আমরা ৬৩৬০ টাকা বেতন প্রস্তাব করেছি। পরবর্তী অন্যান্য গ্রেডের বেতন ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে।

শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক নেতা শামছুন্নাহার ভূঁইয়া বলেন, অনেক সংগঠন ১৬ হাজার এবং অনেক সংগঠন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে। কিন্তু আমাদের দেশের সব পোশাক শ্রমিকের যোগ্যতা একরকম নয়। এখন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে। সেই সমস্ত কাজ করতে গেলে অভিজ্ঞ লোকের প্রয়োজন। সেজন্য আমরা চাই না কোনও অনভিজ্ঞ লোক চাকরিহারা হোক। বেকারত্বের সংখ্যা দেশে বৃদ্ধি পাক। তাছাড়া আমাদের দেশের সব ফ্যাক্টরির মজুরি দেওয়ার সক্ষমতা এক সমান নয়। আমরা আশা করি মজুরি কমিশন আমাদের বিষয়টি বিবেচনা করে দেখবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর