স্লিম ও সুন্দর হতে গড়ে তুলুন চারটি সহজ অভ্যাস

Kajal.agআপনার কি ওজন বেড়েই চলেছে হু হু করে? শারীরিক অনেক সমস্যায় পড়তে হচ্ছে আপনাকে? তাহলে জেনে নিন কয়েকটি কৌশল৷ যা করে খুব সহজেই আপনি ঝড়িয়ে ফেলতে পারবেন আপনার বাড়তি মেদ৷

সন্ধ্যা ও রাতে মাত্র চারটি সহজ কাজ করে আপনি ঝড়িয়ে ফেলতে পারবেন আপনার ওজন৷হতে পারবেন স্লিম ও সুন্দর৷ আপনার ব্যস্ত সময় থেকে কোন সময়ও বের করতে হবে না বা আপনার কোন কাজে ক্ষতি হবে না৷ শুধু আপনাকে রপ্ত করে নিতে হবে কয়েকটি সহজ অভ্যাস৷

১. সন্ধ্যায় হাল্কা স্ন্যাকস্

আমরা অনেক সময় সন্ধ্যা বেলা খুব ভারী খাবার খেয়ে ফেলি৷ এই বাজে অভ্যাসটি বাড়িয়ে দেয় ওজন৷তাই যতটা সম্ভব সন্ধেবেলা কিছু হাল্কা খাওয়ার অভ্যাস করুন৷কিংবা যদি আপনি এই সময় খাবার না খাওয়া অভ্যাস করতে পারেন, তাহলে বেশ অনেকটাই উপকার পাবেন৷

২. রাতের খাবারের পর কিছু খাবেন না
আমাদের বাঙালিদের মধ্যে অনেকেরই রাতে খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়ার অভ্যাস আছে৷যদি আপনি এই অভ্যাস করে থাকেন তাহলে দ্রুত এইটি থেকে নিজেকে মুক্ত করুন৷রাতে খাওয়ার পর আর কোন কিছু খাবেন না৷এতে ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়৷

৩. রাতের খাবারের পর হাল্কা ব্যায়াম
রাতে খাওয়া সেরে একটু বিশ্রাম করে, শুতে যাবার আগে হাল্কা ব্যায়াম করে নিন৷যদি আপনি এই অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে আপনার ওজন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে৷

৪. রাত জাগা অভ্যাস ত্যাগ করুন
ছোট থেকে শুরু করে বড়, অনেকের মধ্যেই দেখা যায় রাত জাগা অভ্যাস৷ যদি আপনারও এই অভ্যাস থেকে থাকে, তাহলে দ্রুত সেই অভ্যাস ত্যাগ করুন৷এতে শরীরে চাপ পড়ে ও খিদের প্রবণতা বাড়ায়৷ যার ফলে শরীরে বাসা বাঁধে বাড়তি মেদ৷

 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান