,

পরকীয়ার জেরে মারধরের শিকার চিত্রনায়িকা রাকা

news-image

বিনোদন প্রতিবেদক: পরকীয়ার কারণে মারধরের শিকার হয়েছেন ঢাকাই ছবির নবাগতা চিত্রনায়িকা রাকা বিশ্বাস।

শাহীন নামে এক ব্যক্তিকে ভালোবাসতেন রাকা। এক বছর ধরে তাদের পরকীয়া চলছিল। আর এই কারণে শাহীনের স্ত্রী-কন্যা দ্বারা মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

গতকাল বুধবার রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্যাতনের চিহ্ন সম্বলিত কয়েকটি ছবিসহ একটি স্ট্যাটাস দেন রাকা। এতে তিনি লিখেছেন, ‘এইভাবে নির্যাতন করে মেরেছে শাহীনের পরিবার ও তার বৌ। শুধু শাহীনকে কয়েকদিন মোবাইলে না পেয়ে খুঁজতে গিয়েছিলাম তাই ওরা মেরে আমার এই হাল করেছে। শাহীনের বড় মেয়ে আমাকে বটি দিয়ে মারতে এসেছিল।’

রাকা লিখেছেন, ‘শাহীন এক বছর আগে আমার পেছনে ঘুরে ঘুরে আমাকে বিয়ে করার প্রমিজ করেছে, আমাকে কনভিন্স করেছে। শাহীন বলেছে সে সুখী নয়, মায়া হয়েছিল তাই ভালোবেসেছিলাম এটাই আমার অপরাধ?’

এই অভিনেত্রীর ফেসবুক পোস্ট থেকে আরও জানা যায়, শাহীন নামে ওই ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান এই অভিনেত্রী।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘আমার আব্বু নেই, তাই আমি পুলিশের কাছে না গিয়ে ফেসবুকেই আপনাদের জানিয়ে দিলাম। ভালোবেসে এই প্রতিদান পেলাম। সত্যি আজ যা হয়েছে শাহীনের প্ল্যানিং-এ হয়েছে। আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, অর্ধেক গিয়ে আটকে না গেলে আমি মারা যেতাম হয়তো’।

এই বিষয়ে বিস্তারিত জানতে রাকা বিশ্বাসকে ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

সম্প্রতি ঢাকাই ছবির নবাগতা এই নায়িকা অভিনীত ‘প্রেমের কেন ফাঁসি’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। চুক্তিবদ্ধ হয়েছেন আরো কয়েকটি ছবিতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর