,

সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে হেরে গেলেন মার্কিন পাওয়ার কন্যা সেরেনা

f_ivanovic_d7_11

সব ভবিষ্যৎ বাণীকে মিথ্যা প্রমাণ করে সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে হেরে গেলেন মার্কিন পাওয়ার কন্যা সেরেনা।এর ফলে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।

রোববার মেলবোর্ন পার্কে চতুর্থ রাউন্ডে ১৪তম বাছাই ইভানোভিচ ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান শীর্ষ বাছাই উইলিয়ামসকে। মার্কিন তারকার বিপক্ষে এটাই ইভানোভিচের প্রথম সাফল্য। আগের চারটি ম্যাচে হেরেছিলেন তিনি।উইলিয়ামসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর সার্বিয়ার এই তারকা বলেন, "এটা চমৎকার। সত্যি বলতে কি, আমি কোর্টে আমার সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছিলাম। আমি এখন রোমাঞ্চিত।অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে দারুণ ফর্মে ছিলেন বর্তমানের ফ্রেঞ্চ ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন উইলিয়ামস। অনেকেই মেয়েদের টেনিসের এক নম্বর এই খেলোয়াড়কে ২০১৪ সালের চার গ্র্যান্ড স্লামের অন্যতম দাবিদার হিসেবে দেখছিলেন।

 

তবে রড লেভার অ্যারেনায় ইভানোভিচের কাছে বছরের প্রথম গ্র্যান্ড স্লামেই হেরে গেলেন ৩২ বছর বয়স্ক উইলিয়ামেস।

২৬ বছর বয়সী ইভানোভিচ এর ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। কিন্তু এর পর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে তিনি উঠতে পেরেছিলেন একবারই-২০১২ সালের ইউএস ওপেনে।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি