,

ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তার কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : ওরিয়েন্টাল ব্যাংকের ৯৫ লাখ টাকা ঋণ কেলেঙ্কারির মামলায় প্রতিষ্ঠানটির সাবেক পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলম এই কারাদণ্ডের আদেশ দেন।

ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন ওরফে এস এম হারুনের সাত বছর করে কারাদণ্ডের পাশাপাশি ২৫ লাখ করে টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে আসামি ব্যাংকটির এভিপি ফজলুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন এবং ইভিপি কামরুল ইসলামের পাঁচ বছর করে কারাদণ্ড ও ১৫ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। আর জরিমানা না দিলে তাদের আরও এক বছর করে কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণাকালে আসামি এনামুল হক উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর চার আসামি পলাতক রয়েছেন বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

প্রসঙ্গত, অসৎ উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করে কোনোরূপ যাচাই-বাছাই ছাড়া ঋণ প্রদানে কোনোরূপ নিয়ম-কানুন না মেনে অস্তিস্তবিহীন বেনামি প্রতিষ্ঠান মেসার্স সুপার মেটাল ওয়ার্কস নামক প্রতিষ্ঠানকে ঋণ প্রস্তাব প্রেরণ ও অনুমোদনপূর্বক একে অন্যকে লাভবান করে ব্যাংকের ৯৫ লাখ টাকা আত্মসাৎ করে।

ওই ঘটনায় দুদকের সাবেক সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) এস এম এম আখতার হামিদ ২০০৬ সালের ২৯ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে শেখ ফাইয়াজ আলম ২০১৪ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর