শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর প্রেসক্লাবে তিতাস ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

BBaria Mapআবু কামাল খন্দকার : প্রবাসী নবীনগরবাসীর উদ্যোগে গঠিত তিতাস সমাজ কল্যান ফাউন্ডেশনের পরিচালক সৌদী প্রবাসী সাহাদাত হোসেন মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক সাহাদাত হোসেন জানান যে, ২০১৩ সালে দু:স্থ নবীনগরবাসীকে সাহায্যের জন্য জন কল্যানমূলক এই সংস্থাটি প্রবাসী ওসমান গনি রাসেল, গোলাম কিবরিয়া, জাহিদ, হাসানের সহযোগীতায় প্রতিষ্ঠা করা হয়। আগামীতে এ সংস্থার উদ্যোগে বিনামূল্যে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১৫শত স্কুল খাতা বিতরণ করা হবে বলে জানান।
উল্লেখ্য যে, গত দু’বছর যাবত সংস্থাটি নবীনগরে ঈদের খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র প্রেসক্লাবের সহযোগীতায় বিতরণ করছে।