মাথাবিহীন শিশুর জন্ম দিলেন সাথী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলায় অদ্ভুত আকৃতির দুটি শিশুর জন্ম হয়েছে। ওই দুই শিশুর মধ্যে একটির মাথা ছিলো না। আজ রোববার ভোরে রহনপুর হাসপাতাল রোডের আল মদিনা ক্লিনিকে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশুর মায়ের নাম সাথী বেগম (২৫)। তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভেড়ীবাজার এলাকার সোহাগ আলীর স্ত্রী।
ক্লিনিক সূত্রে জানা গেছে, সাথী বেগম প্রসব বেদনা নিয়ে গত শনিবার ক্লিনিকে ভর্তি হন। দিবাগত রাত ১টার দিকে ওই ক্লিনিকের চিকিৎসক মোজাম্মেল হক অস্ত্রোপচারের মাধ্যমে দুটি শিশুর জন্ম দেন। এর মধ্যে একটি স্বাভাবিক কন্যা সন্তান হলেও জন্মের কয়েক ঘণ্টা পর মারা যায়।
মোজাম্মেল হক জানান, প্রথম শিশুটি জন্মের পর আল্ট্রাসনোগ্রামে আরেকটি শিশু আছে বলে নিশ্চিত হন তিনি। পরে সেটি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। সেটি অদ্ভূত আকৃতির ছিল। মৃত অবস্থায় শিশুটির জন্ম হয়।











