,

মিষ্টিকুমড়ায় মিষ্টি বেশি?

636ec7cee2427a87a00ac86927ccc784-5লাইফস্টাইল ডেস্ক :মিষ্টিকুমড়া একটি উপকারী ও সুস্বাদু সবজি, বাঙালির খুবই প্রিয়। কিন্তু মিষ্টিকুমড়া যদি মিষ্টি হয় তার মানে কি এতে অনেক চিনি আছে? তাহলে ডায়াবেটিক রোগীরা কি এটি খেতে পারবেন? আসলে মিষ্টিকুমড়ায় শর্করার পরিমাণ যথেষ্টই আছে। ধরুন এক কাপ (২৪০ গ্রাম) পরিমাণ রান্না করা মিষ্টিকুমড়ার ঘ্যাঁট বা ভাজিতে আপনি প্রায় ১২ গ্রাম পরিমাণ শর্করা পাবেন, তবে এর সঙ্গে থাকবে প্রায় তিন গ্রাম পরিমাণ আঁশ বা ফাইবার। আঁশ এই শর্করাকে ধীরে ধীরে রক্তে মিশতে দেবে। এতে হঠাৎ করে রক্তে শর্করা বাড়ার ঝুঁকি দেবে কমিয়ে।কোনো খাবার আপনার রক্তে শর্করা কতটা বাড়াতে পারে তার নির্ধারক হচ্ছে গ্লাইসেমিক সূচক। সেদিক দিয়ে মিষ্টিকুমড়ার গ্লাইসেমিক সূচক একটু বেশিই বলতে হবে—৭০-এর ওপর। তার মানে এটা ডায়াবেটিকদের জন্য বেশি খাওয়া ভালো নয়। কিন্তু মনে রাখবেন মিষ্টিকুমড়া হচ্ছে ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের অন্যতম উৎস, এ ছাড়া এতে রয়েছে যথেষ্ট ভিটামিন সি, ই, ফলেট ও ক্যালসিয়াম। এই সবজিতে পানির পরিমাণ অনেক বলে অপেক্ষাকৃত কম ক্যালরি বহন করে। তাই মিষ্টিকুমড়াকে একেবারে না বলাটা ঠিক নয়। ডায়াবেটিক রোগীরা সবই খেতে পারবেন, তবে পরিমাণ বুঝে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা