রিছাল হত্যা ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগ সেক্রেটারীর কুশপুত্তলিকা দাহ
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের রিছাল পাঠান (২৪) হত্যাকারীদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কান্দিপাড়া মহল্লার লোকজন। মিছিলটি সোমবার সন্ধ্যায় কান্দিপাড়ার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে চলাকালে টি এ রোড এলাকায় মামলার প্রধান আসামী শহর আওয়ামী লীগের সাধারণ রফিকুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন কাচন মিয়া, মো. আল-আমিন সওদাগর, জহির মিয়া, রাসেল মিয়া, তাজুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য,গত শুক্রবার সকালে রিছালকে পিটিয়ে আহত করা হয়। পরে রাতে হাসপাতালে মারা যায় সে। এঘটনায় ইয়াছিন পাঠান গত শনিবার রাতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ওদিকে রিছালের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে।










