ব্রাহ্মণবাড়িয়ায় মাওঃ ফারুকী হত্যা মামলার বাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Faruqi20140904164303নিজস্ব প্রতিবেদক : মাওলানা নূরুল ইসলাম ফারুকী (রহঃ) হত্যা মামলার বাদীর উপর হামলার প্রতিবাদে রবিবার ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। সকালে শহরের জেলা পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলী মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সৈয়দ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব এডঃ ইসলাম উদ্দিন দুলাল, পীরে তরিকত অধ্যাপক মাওঃ নাজিম উদ্দিন, পীরে তরিকত সৈয়দ মাওঃ নাঈম উদ্দিন, এডঃ সৈয়দ সাইদুর রহমান আওলাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা হত্যা মামলার বাদী ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইমরান হোসাইন তুষার এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। অন্যতায় কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদান করেন।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা