মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাচঁপার চাইলে তোর বাপরে দিয়ে মামলা উঠাইয়া ফেলা’

news-image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামের বাসিন্দা ধর্ষণচেষ্টা মামলার বাদী ও তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুঁমকি দিয়েছে মামলার অভিযুক্ত আসামি ও তার সাঙ্গপাঙ্গরা বখাটেদের ভয়ে মেয়েটি এখন স্কুলে যেতে পারছে না।

গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চর হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে মেয়েটির গতিরোধ করে মামলার অভিযুক্ত আসামিরা।

আসামিরা হলেন- হরিরামপুর ইউনিয়নের ইনতাজ মোল্যার ডাঙ্গী গ্রামের বাসিন্দা সেক আজিজের ছেলে মাইনদ্দিন (২৫) এবং একই গ্রামের মালেক মৃধার ছেলে আলামিন মৃধা (২০) ও তার সাঙ্গ-পাঙ্গরা।

তারা হুমকি দিয়ে মেয়েটিকে বলে “তোর বাপ আমাগো নামে মামলা দিছে তোরে এখন তুইলা নিয়া গেলে তোর বাপে কয়ডা মামলা দিব। বাচঁপার চাইলে তোর বাপরে দিয়ে মামলা উঠাইয়া ফেলা।” অভিযোগের ভিত্তিতে মেয়েটি ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে এসব জানা যায়।

হুমকির পর শুক্রবার সন্ধার দিকে অভিযুক্তদের বিরুদ্ধে বাদী তার মেয়ের নিরাপত্তার জন্য চরভদ্রাসন থানায় একটি সাধারণ ডায়েরী করতে গেলে তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন মামলার বাদী।

এ বিষয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় মেয়েটির বাবা আমার কাছে আসলে আমি ডিউটি অফিসারের নিকট সাধারণ ডাইরি করতে পাঠাই। পরে সে কি করেছে আমার জানা নাই।

আসামি ধরার ব্যাপারে তিনি বলেন, মামলা হওযার পর থেকে আমি গাজীপুরের নির্বাচনসহ বিভিন্ন কাজে ব্যাস্ত থাকায় আসামি ধরা সম্ভব হয়নি। তবে আসামি ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন, মেয়ের বাবা শুক্রবার অভিযোগ দিতে থানায় আসে অভিযোগটি কেন নেয়া হয়নি আমি খতিয়ে দেখছি।

আসামি ধরার বিষয়ে তিনি বলেন, আসামী কোথায় আছে এমন কোন লোকেসন মেয়েটির বাবা আমাদের দেয়নি। তবে আমারা আসামী ধরার চেষ্টা চালাচ্ছি।

মামালার এজাহার হতে জানা যায়, গত রোজার মাসে ১ জুন দুপুর ২টার দিকে বাদীর মেয়ে ডাঙ্গী বাহারুল উলুম দাখিল মাদরাসা সংলগ্ন জামে মসজিদে কোরাআন শরীফ পড়ার জন্য যায়। ঐদিন মসজিদের ইমাম ব্যাক্তিগত প্রয়োজনে মক্তবের শিক্ষার্থীদের ছুটি দিলেও তা জানতনা মেয়েটি।

সে মসজিদে কোরআন পড়ার জন্য একা বসেছিল হঠাৎ মামলার ১নং আসামি মাইনদ্দিন মেয়েটিকে বলে তার চাচা তাকে বাহিরে ডাকে। এমন মিথ্যা কথা বলে মাদরাসার বাইরে নিয়ে যায় মেয়েটিকে।

মেয়েটি মাদরাসার ফাঁকা মাঠে গিয়ে তার চাচাকে দেখতে না পেয়ে তার চাচা কোথায় জানতে চাইলে মাইনউদ্দিন মেয়েটির হাত ধরে মাদরাসার পিছনে নির্জন স্থানে নিয়ে যায় ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ২নং আসামি আলামিন মৃধা মাইনদ্দিনের সাথে ছিল।

পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা গত ৩.৬.২০১৮ইং চরভদ্রাসন থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা নং-৩।

বিভিন্ন সূত্রে জানা যায়, মাইনদ্দিন সরকারি রাজেন্দ্র কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ ছাড়া সে চর হরিরামপুর ইউনিয়নের আনসার ভিডিপি এর ইউনিট কমান্ডার। আলামিন ফরিদপুর সদর থানার বাকীগঞ্জ ইসলামিয়া ফাজিল (বিএ) মাদরাসার আলীম পরিক্ষার্থী।