ব্রাহ্মনবাড়িয়ায় মেরাশানী ফুটবল একাদশ টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

fotball tপ্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা আর হাজার হাজার দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মিরাশানী ফুটবল একাদশ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে মেরাশানী পলিটেকনিক একাডেমী মাঠে বাসুদেব একাদশ  বনাম মাধবপুর একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাসুদেব একাদশ মাধবপুর একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, শিক্ষানুরাগী আব্দুল কাইয়ূম  প্রমূখ। পরে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা