প্রাথমিক পর্যায়ে মেধা যাচাইয়ে খাড়েরা পঞ্চপ্রদীপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শেখ কামাল উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাড়েরা পঞ্চপ্রদীপ বৃত্তি পরীক্ষা ৩১ অক্টোবর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির তত্ত্বাবধানে খাড়েরা বৃত্তি নামে খ্যাত এ মেধা যাচাই পরীক্ষায় কসবা ও আখাউড়া উপজেলার মোট ৩২টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের ১ম থেকে ৫ম শ্রেণির ৮৫৩ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। তন্মধ্যে ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ২৬৫ জন শিক্ষার্থী রয়েছে। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে ও খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে ১১টি কক্ষে ২২ জন পরিদর্শক এ মেধা যাচাই পরীক্ষা সকাল পৌণে ১০টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অংশ গ্রহনকারী পরীক্ষার্থীদের শতকরা ৫ ভাগ ৬০০ টাকা হারে ট্যালেন্টপুল ও শতকরা ১৫ ভাগ ৩০০ টাকা হারে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। একটি বিদ্যালয়ের একটি শ্রেণিতে দশজন অংশগ্রহণ কারীদের মধ্য হতে অতিরিক্ত একজনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ব্যতিত অন্যান্য অভিজ্ঞ শিক্ষকদ্বারা কোডিং পদ্ধতি অনুসরণ করে উত্তরপত্র মূল্যায়ন করা হয়।
খাড়েরা পঞ্চপ্রদীপ বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো: হামজা মাহমুদ, আহবায়ক উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার, পরীক্ষা নিয়ন্ত্রক মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক আহমেদ ভূইয়া, কেন্দ্র সচিব চিনাইর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের কম্পিউটার বিষয়ের প্রভাষক মো: রফিকুল ইসলাম, সদস্য সচিব ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির সহকারি শিক্ষক মো: রেজাউর রহমান রানা ও অন্যান্য বিশিষ্ট জনের আর্থিক অনুদান ও ফরম ফিলাপের ফি থেকে এর ব্যয় নির্বাহ করা হয়।
কেন্দ্রের ভারপাপ্ত কর্মকর্তা খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তারেক মাহমুদ জানান, ২০১৩ সালে এই বৃত্তি পরীক্ষা চালু করা হয়। এবারের বৃত্তি পরীক্ষার উত্তরপত্র যথাযথ মূল্যায়ন পূর্বক ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন, মো: সাফওয়ান হোসেন, মো: তরিকুল আফসার, মাঈনুল ইসলাম, তোফাজ্জল হোসেন।
পরীক্ষা চলাকালে এলাকার বিশিষ্টজন কেন্দ্র পরিদর্শন করেন। এতে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও সুধীজনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।











