,

গোয়া সৈকতে নিক-প্রিয়াঙ্কার লাঞ্চ

news-image

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্ব সুন্দরী ও তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ‘প্রেমিক’ নিক জোনাসকে সঙ্গে নিয়ে ভারতে এসেছেন। ‘অসম’ এই জুটি নিয়ে বিনোদন জগতে জল্পনার যেন শেষ নেই।

১০ বছরের ছোট মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসকে দেশে আনার প্রধান উদ্দেশ্য ছিল, মা মধু চোপড়ার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া। ফলে হবু শাশুড়ির সঙ্গে ডিনার সেরেছেন তিনি। মধু চোপড়ার সঙ্গে নৈশভোজের পর এবার সামনে এসেছে একটি ভিডিও। যেখানে পরিণীতি ও প্রিয়াঙ্কা দুইবোন মেতেছে বর্ষার আমেজে। কারণ ব্যাকগ্রাউন্ডে বাজছে টিপ টিপ বরসা পানি। শুধু বোনেদের ভিডিও নয়, সামাজিক মাধ্যমে চলে এসেছে এক সঙ্গে লাঞ্চ করার ছবিও।

এ বিষয়ে প্রিয়াঙ্কার মা সংবাদমাধ্যম ডিএনএ-কে বলেন, ‘নিক যেখানে উঠেছে সেখানে এক নৈশভোজে তার সঙ্গে আমাদের দেখা হয়েছে। সেখানে আমরা ১০ জনের মতো উপস্থিত ছিলাম। তাই তাকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ হয়নি।’

তিনি আরও বলেন, এবারই প্রথম নিকের সঙ্গে আমার দেখা হলো। তাই এতো তাড়াতাড়ি কোনো মন্তব্য করতে চাই না।

তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধুদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেকার ক্রনিকল জানায়, ‘নিকের ব্যাপারে প্রিয়াঙ্কা অনেক আন্তরিক। তবে এখনই যে তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তা কিন্তু নয়।’

জানা গেছে, গোয়ায় তিন দিনের অবসর কাটিয়ে ফের মুম্বাই ফিরে আসবেন তারা। গোয়াতে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ লাইভ কনসার্টে যোগ দেবেন এই যুগল। বন্ধুদের সঙ্গে ইয়ট রাইডেও যাওয়ার কথা নিক-প্রিয়াঙ্কার।

এর আগে, চলতি মাসের শুরুতে নিউ জার্সির অ্যাটলান্টিস সিটিতে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন নিক। সেখানে তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কাও। সেখানে সমগ্র জোনাস পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। তাদের মধ্যে কথাও হয়। নিকের দাদা কেভিন জোনাস প্রিয়াঙ্কাকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেছেন। এছাড়া নিক নাকি প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর