,

তিতাস নদীর অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে বিশাল এলাকা

titash,,,,,,,,,,,,,ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঝুঁকির মধ্যে পড়েছে।এদিকে গত মঙ্গলবার সদর উপজেলার চান্দি এলাকায় বিক্ষুব্ধ গ্রামবাসী বালু উত্তোলনকারীদের ধাওয়াও করেছে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং পরে ড্রেজার সরিয়ে নেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাবললাইন ও সেতু নির্মাণের জন্য এক মাস ধরে বালু উত্তোলন করা হচ্ছে।

এই বালু উত্তোলনের সঙ্গে নরসিংদীর এক সাবেক মন্ত্রী, ময়মনসিংহের ভালুকার এক সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান এক প্রভাবশালী সংসদ সদস্য সরাসরি জড়িত বলে জানা যায়। ওই তিনজনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলে কেউ কিছুই বলার সাহস পায়না। এই ঘটনার সাথে কিছু অসাধু সাংবাদিকও জারিত আছে বলে অভিযোগ আছে।

ডেনকো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রেললাইন ও সেতু নির্মাণের কাজ পায়। তারা প্রথমে কোনো ধরনের অনুমতি না নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রাম ও আখাউড়া পৌর এলাকার গোবিন্দ টিলার পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করে। এ সময় গ্রামবাসী বাধা প্রদান করলে স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলনকারীদের পক্ষ নেয়। এতে সাধারণ মানুষ পিছিয়ে যায়। একপর্যায়ে ডেনকো লিমিটেড দাবি করে তারা তিতাস খননের অনুমতি এনেছেন। কিন্তু ড্রেজার দিয়ে দুটি স্থান থেকে বালু উত্তোলন ছাড়া খননের কোনো কাজ তারা করেননি।
ইতোমধ্যেই উত্তোলিত বালু দিয়ে রেল সেতু এলাকার কয়েকশ’ মিটার ভরাট করে ফেলা হয়। সম্প্রতি তারা স্থানীয়দের কাছে বালু উত্তোলনের কথা বলে আরো দুটি ড্রেজার আনে। বালু উত্তোলনের জন্য সদর উপজেলার চান্দি, আখাউড়ার আমোদাবাদ ও খড়মপুর এলাকা বরাবর দুটি ড্রেজার বসানো হয়। নদীর পাড় ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করলে ২২ অক্টোবর আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে গ্রামবাসী। কিন্তু এতেও বালু উত্তোলনকারীরা কর্ণপাত করছিলেন না। এ অবস্থায় এলাকাবাসী নিজ নিজ জমির পাশে লাল নিশান টানিয়ে দেয়। মঙ্গলবার সকালে লাল নিশানের ভেতর থেকে বালু উত্তোলন শুরু করা হলে এলাকাবাসী ধাওয়া করে।
আখাউড়ার খড়মপুরের সাইরাজ খাদেম জানান, ব্যক্তি মালিকানা জমি থেকেও বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাধা দিলে হুমকি দেয়া হয়। এ অবস্থায় বিক্ষুব্ধ মানুষ এক হয়ে বালু উত্তোলনকারীদের ধাওয়া করেছে। সোমবার বিকালে তারা পুলিশ পাহারায় বালু তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আখাউড়ার এক জনপ্রতিনিধি জানান, যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে এলাকাবাসীর অনেক ক্ষতি হবে।

সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেসার উদ্দিন শের শাহ জানান, এলাকার মানুষের ক্ষতি করে দীর্ঘদিন ধরেই বালু উঠানো হচ্ছে। ফলে কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাবে। বালুখেকোদের রুখতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে।

এ ব্যাপারে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠান ডেনকোর প্রজেক্ট ডিরেক্টর খোরশেদ আলম বলেন, ধাওয়া দেওয়ার কথা শুনেছি। তিনি বলেন, সদর উপজেলার চান্দি এলাকায় ধাওয়ার ঘটনা ঘটে, তবে ওই ড্রেজারটি আমাদের নয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর