,

সদর হাসপাতাল পানির অভাবে রোগীদের দুর্ভোগ চরমে

Brahmanbaria sadar hospitalনিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পানির অভাবে রোগীদের সীমাহিন দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে । তিন দিন ধরে হাসপাতালে পানি নেই। বৃহস্পতিবার পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ আছে। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এছাড়া হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউটের শিক্ষকদের কোয়ার্টার এবং হাসপাতালের চিকিৎসকসহ তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের আবাসিক ভবনেও পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগের শেষ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পানির পাম্পটি নষ্ট হয়ে যায়।ওয়ার্কশপে পাম্পটির মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে মেরামত শেষে রবিবারের (আজ) মধ্যে পাম্প বসিয়ে পানি সরবরাহ করা সম্ভব হবে। এদিকে রোগীদের বাইরে থেকে পানি কিনে এনে খেতে হচ্ছে। বাথরুমের জন্যও পানি কিনে আনতে হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডের রোগী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের ফাতেমা বেগম জানান, পানির অভাবে টয়লেট ব্যবহারে বেশি সমস্যা হচ্ছে। রোকেয়া বেগম, পানির অভাবে শিশুকে সময়মতো খাবার স্যালাইন খাওয়াতে পারছেন না।ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার ইনামুল হক জানান, হাসপাতালে মোট রোগীর সংখ্যা ২৭০ জন। চার তলাবিশিষ্ট হাসপাতালে রোগীদের জন্য আটটি ওয়ার্ড রয়েছে। সরবরাহ না থাকায় বাইরে থেকে পানি আনতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম (ইলেকট্রিক) বলেন, 'শুক্রবার সারাদিন লেগেছে পানির পাম্প তুলতে। রাত ৮টার দিকে পানির পাম্প তুলে ওয়ার্কশপে দেওয়া হয়েছে। পাম্প মেরামতের কাজ চলছে। রবিবার পাম্প বসানো যাবে বলে আশা করা হচ্ছে'।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ