শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী আজহারুল ইসলামের মাতা কুলখানি অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি : কসবা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মোঃ আজাহারুল ইসলামের মাতা মোছাঃ হালিমা খাতুনের কুলখানি গতকাল শনিবার (২৫ অক্টোবর) কসবা পৌর এলাকা শাহপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। কুলখানিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক, সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এমদাদুল বারী, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  অংশ গ্রহণ করে। কুলখানি উপলক্ষে সকাল ন’টায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে খতমে কুরআন আদায় শেষে দোয়া করেন আড়াইবাড়ী দরবার শরীফের পীর অধ্যক্ষ হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী। মরহুমা মোছাম্মৎ হালিমা খাতুন গত ৪ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে নিজ বাসবভনে ইন্তেকাল করেন।