বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাউজে কাউসার কিসের উপর অবস্থিত ?

news-image

হাউজে কাউসারের অবস্থান সর্ম্পকে হাদীসে এসেছে,আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থান হলো জান্নাতের বাগান সমূহ হতে একটি বাগান। আর আমার মিম্বর আমার হাউজের ওপরে অবস্থিত। বুখারি , হাদীস নং ৬১৩৭

হাউজে কাউসারের প্রকৃতি সর্ম্পকে হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউয (হাউযে কাওসার) এক মাসের দূরত্বের সমান (বড়) হবে। তার পানি দুধের চেয়ে শুভ্র, তার ঘ্রাণ মিশক এর চেয়ে সুগন্ধযুক্ত এবং তার পানপাত্রগুলি হবে আকাশের তারকার মত অধিক। যে ব্যাক্তি তা থেকে পান করবে সে আর কখনও পিপাসার্ত হবে না। বুখারি , হাদীস নং ৬১৩০