,

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে কুপিয়ে হত্যা

news-image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরিফ উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা আরিফ উল্লাহ বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাত ৮ টার দিকে একটি অটোবাইকে করে ক্যাম্প থেকে বালুখালী ষ্টেশনে আসার পথে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একইভাবে তার গলাও কেটে দেয়া হয়। পরে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত আরিফ উল্লাহকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, আরিফ উল্লাহ রোহিঙ্গা সংকটের শুরু থেকে বালুখালী-২ ক্যাম্পে হেড মাঝির দায়িত্ব পালন করে আসছিল। তার খুনের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর