,

গতানুগতিক নয়, আমরা বিশ্বমানের শিক্ষা চাই : নাহিদ

nurul islam nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, গতানুগতিক শিক্ষা আমরা চাই না। আমরা চাই বিশ্বমানের শিক্ষা; দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা। পাশাপাশি নৈতিক মূল্যবোধের জাগরণ চাই নতুন প্রজন্মের কাছে।
 
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার সার্বিক উন্নয়নে সরকার ব্যাপক পরিবর্তন এনেছে। সরকার যে শিক্ষানীতি গ্রহণ করেছে তা দলীয় নয়, জাতীয় শিক্ষানীতি। সবার মতামত নিয়েই এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। 
 
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
 
শিক্ষামন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্ম হচ্ছে আমাদের ভরসা। তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশের আগামী দিনের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমরা ডিজিটাল পদ্ধতির কাস রুম চালু করেছি। বর্তমানে ২০ হাজার ৫০০ প্রতিষ্ঠানে ডিজিটাল কাস রুম চালু আছে। জাতিসংঘ ২০১৫ সালের মধ্যে প্রাথমিকে ছেলে-মেয়ের সমতা চায়। অথচ ২০১২ সালেই বাংলাদেশ এই ল্যক্ষ অর্জন করেছে। মাধ্যমিকে মেয়েরা এগিয়ে। আগামী তিন বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক ও সাত বছরের মধ্যে উচ্চ শিক্ষায়ও মেয়েরা এগিয়ে যাবে। এ অবস্থাকে ধরে রাখতে হবে।
 
অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ।
 
এর আগে মন্ত্রী কলেজের শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিন কোটি ২০ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ