বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ড্র
প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থেকেও জয়বঞ্চিত হলো বাংলাদেশ। ১-১ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।শুক্রবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে দুই ম্যাচের প্রীতি ফুটবল সিরিজের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি আগামী সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত হবে।খেলার ৩০ মিনিটে লাল-সবুজ জার্সিধারীদের এগিয়ে নেন জাহিদ হাসান এমিলি। কিন্তু এই অগ্রগামীতা পাঁচ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি টিটোর প্রশিক্ষণাধীন বাহিনী। প্রথমার্ধের ৩৫ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে সমতা ফেরান লঙ্কান মিডফিল্ডার রোশান। এরপর দুই দল প্রচুর পরিমাণ সুযোগ পেলেও কেউ তা কাজে লাগাতে পারেনি।
এর আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ১২টি ম্যাচে মুখোমুখি হয়। যার আটটিতে জয় পায় বাংলাদেশ। তিনটিতে শ্রীলঙ্কা। আর বাকি ম্যাচটি অমিমাংসিত থাকে।











