,

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শেখ হাসিনা একাডেমীক ভবন উদ্বোধন-শিক্ষামন্ত্রী

nahid pic 2নিজস্ব প্রতিবেদক : আগামি জানুয়ারিতে সারা দেশের চার কোটি চুয়াল্লিশ লাখ শিক্ষার্থীকে চার কোটি পাঠ্য বই বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ। তিনি আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে তিন কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘শেখ হাসিনা একাডেমিক ভবন’ উদ্বোধন শেষে এ ঘোষণা দেন।
কলেজের লেকচার থিয়েটার (এলটি) কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সরকার প্রতিবছর পহেলা জানুয়ারিতে বই উৎসব পালন করে। আসন্ন পহেলা জানুয়ারিতেও এই উৎসব পালন করা হবে। 
তিনি বলেন, দেশ এখন নারী শিক্ষায় অনেক এগিয়ে গেছে। গত ২০১২ সালেই দেশে নারী শিক্ষায় সমতা এসেছে।
নাহিদ নতুন শিক্ষানীতি প্রণয়নের কথা উল্লেখ করে বলেন শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন করতে নতুন শিক্ষা ব্যবস্থা করতে হবে।আর তাই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ইতোমধ্যে পাঁচটি অনার্স বিষয়ের মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। প্রিলিমিনারিসহ বাকি সাতটি বিষয়ে অচিরেই মাস্টার্স কোর্স চালু করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর