,

কসবায় ট্রেনে কাটা পরে গৃহবধুর মৃত্যু

accedentকসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪ টায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের নিচে কাটা পরে ৩ সন্তানের জননী এক গৃহবধুর (৩২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

জানা যায় বৃহস্পতিবার বিকেলে কসবা রেল স্টেশনে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনে উঠার সময় ট্রেন ছেড়ে দেয়। এ সময় গৃহবধুর পা পিছলে ট্রেনের নিচে পরে তার দু’পা ও এক হাত কেটে যায়। তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সংজ্ঞাহীন অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। 
মৃত সতি রানী দাস কসবা পৌর এলাকার শীতলপাড়া গ্রামের যিতন চন্দ্র দাসের স্ত্রী। যিতন চন্দ্র দাস তার স্ত্রী সতি রানী দাস ও তার ৫ বছরের কন্যা রাধা রানী দাসকে সাথে নিয়ে গুরুদেবের নিমন্ত্রণে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকাল ৪টায় কসবা রেল স্টেশনে অপেক্ষমান আন্তঃনগর ট্রেনে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস