রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেদি ব্যবহারের হুকুম কী?

news-image

নিউজ ডেস্ক।। পুরুষ ও নারীদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করার হুকুম কী, বিষয়টি অনেকেরই অজানা। ঈদের আগে অনেক নারী-পুরুষ মেহেদিতে হাত রাঙান। কিন্তু এটা কি জায়েজ?

ফিকহবিদদের মতে, নারীদের জন্য মেহেদি ব্যবহার করা উত্তম। আর পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ নেই। তবে যদি কোন অসুস্থ্যতায় চিকিৎসার জন্য হয়ে থাকে, তাহলে পুরুষের জন্যও মেহেদি ব্যবহার করা জায়েজ আছে।

জনৈক মহিলা হযরত আয়শা রা. এর কাছে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, এতে কোন সমস্যা নেই। কিন্তু রাসূল সা. মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। (সুনানে আবু দাউদ, হাদিস নং-৪১৬৪)