,

পবিত্র শবেকদর পালিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম মহিমান্বিত রাত পবিত্র শবেকদর। মঙ্গলবার রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র এ রজনী পালিত হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা সন্ধ্যার পর থেকেই ইবাদত বন্দেগির উদ্দেশ্যে মসজিদে যান। এশা ও তারাবির নামাজ শেষে শুরু হয় নফল ইবাদত। নফল নামাজের পাশাপাশি কুরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও জিকিরের মধ্যদিয়ে তারা মহিমান্বিত রাত পার করেন।

এ কারণে মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। নারীরাও পবিত্র এ রাতটিতে ঘরে ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে কাটান। পবিত্র শবেকদর উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাতে ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়। অনেকে শেষ রাতে কবরস্থানে গিয়ে প্রয়াত মা-বাবা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে