,

মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- নবীনগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মশিউর ও মো. রাসেল।

মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল ও তুষারকে আটকের জন্য একটি বাড়িতে অভিযানে যায় এএসআই মশিউর ও রাসেলসহ পুলিশের একটি দল। এ সময় রুবেল ও তুষার পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরের জানালার গ্লাস ভেঙে সেটি দিয়ে এএসআই মশিউর ও রাসেলের ওপর হামলা করে। এতে তারা দু’জন আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা রুবেল-তুষারকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

www.jagonews24.com

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর