বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মের ঘটনায় বিজয়নগর এক মাদ্রাসা সুপারিনটেনডেন্ট সাসপেন্ড

Crimeপ্রতিনিধি : অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, বেআইনী ভাবে সরকারী বেতন ভাতা উত্তোলন, মাদ্রাসার মালামাল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় হাজিপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে মাদ্রাসা থেকে সাসপেন্ড করা হয়েছে। সে সাথে আগামী ১৫ দিনের মধ্যে মাদ্রাসার যাবতীয় হিসাবে  ও দেনা পাওনা টাকা মাদ্রাসার তহবিলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মাদ্রসা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হাজিপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হোসাইন আহাম্মদ ২০১৪-১৫ সনের সরকারী বেতন ভাতার ১৬ লক্ষ ৩ হাজার টাকা স্ট্যাম্পে নিজে স্বাক্ষর না করে অন্যকে দিয়ে স্বাক্ষর করায়। গত ২৯ জুন পরিচালনা পরিষদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করেন। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর হতে তিনি মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। এছাড়া  পরিচালন কমিটির অনুমতি ছাড়া মাদ্রাসার গাছ, গাছের ডাল, ঢেউটিন বিক্রি করে ৩৫ হাজার টাকা আত্মসাত করেন। বিদ্যালয়ের হিসাব খাতায় কাটাছেড়া করে ফ্লুয়িড ব্যবহার করে হিসাব গোজা মিল দেয়ার চেষ্টা করে। অভিযোগ পাওয়া গেছে পরিচালনা কমিটি অভিভাবক সদস্যের সংগে তিনি প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করেন। এসব ঘটনায় ২৮ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগেও ২০১২ সালে তাকে বরখাস্ত করা হয়েছিল। এ ব্যাপরে মাদ্রাসার বরখাস্তকৃত সুপারিনটেনডেন্ট হোসাইন আহাম্মদ জানান, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান’র কথামত অনিয়মের কাজ না করায় আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। 

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক