,

কৃমির কারণে শিশু অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগে -সিভিল সার্জন শওকত হোসেন

B Baria Mapপ্রতিনিধি : সিভিল সার্জন ডা. মো. শওকত হোসেন (ভারপ্রাপ্ত) বলেছেন, কৃমির কারণে শিশু অপুষ্টি এবং রক্তশূন্যতায় ভোগে। যার কারণে শিশুর শক্তি, শারীরিক গঠন ও মেধা বৃদ্ধিতে বাধাগ্রস্থ করে। তাই আমাদের সকলেরই দায়িত্ব প্রত্যেকটি শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো। রোববার সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে (১৯ থেকে ২৫ অক্টোবর) পর্যন্ত সপ্তাহের ক্ষুদে ডাক্তারদের দ্বারা কৃমি ট্যাবলেট খাইয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মেজবাহুল ইসলাম, ইপিআই সুপারটেনডেন্ট আমিনুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক নাজমুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, সদর এমটিপিআই পরিতোষ চন্দ্র দাস, প্রাক্তণ স্বাস্থ্য পরিদর্শক নূরুল ইসলাম ও  স্বাস্থ্য সহকারী শামসুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বছরে ৫ থেকে ১২ বছরের প্রত্যেকটি শিশুকে কৃমিনাশক ট্যাবলেট ৬লাখ ৯ হাজার শিশুকে খাওয়ানো হবে।  এর আওতায় থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়,  বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এফতেদীয়া মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ব্র্যাকসহ ঝরে পড়া শিশুরা এর অর্ন্তভুক্ত। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের সপ্তাহের কার্যক্রম চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। তাই প্রত্যেক অভিভাবক তাদের সন্তানকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো জন্য স্কুলে পাঠান এবং খালি পেটে না খেয়ে ভরা পেটে খাওয়ার অনুরোধ জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ