,

বাংলাদেশের ৮৬.৫ ভাগ মানুষ বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট : নসরুল হামিদ

news-image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের ৮৬.৫ভাগ মানুষই বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। আর এ সন্তুষ্টি উত্তরোত্তর বাড়াতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশ এমবিএ এসোসিয়েশন আয়োজিত ‘পাওয়ার ফর হিউম্যান ডেভেলমন্টে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ উন্নত বাংলাদেশ গড়তে কার্য্যকরি অবদান রেখে চলছে। গ্রাহক সেবার মান বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

এসময় তিনি বলেন, ২০৪১সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে বিদ্যুৎ খাতে প্রয়োজন ৮২.৫বিলিয়ন মার্কিন ডলার। যেখানে ইতিমধ্যে বিনিয়োগ হয়েছে ২২বিলিয়ন। এতে করে এ খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন বিচক্ষণ পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপক। এ খাতে আরও গতি আনতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। ৫০ ভাগ বিদ্যুৎ বেসরকারি উদ্যোক্তারা উৎপন্ন করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ এমবিএ এসোসিয়েশন এর সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক সৈয়দ ফরহাদ আনোয়ার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর