রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুরআন প্রেমিক ফুটবলার সালাহ

news-image

মিশরের ‘রাজা’ বলা হয় তাকে। মোহাম্মদ সালাহকে মিশরীয়রা এতই পছন্দ করে যে নির্বাচনের ব্যালট পেপারে প্রেসিডেন্ট হিসেবে তার নাম লিখে দিয়েছিল। লিভারপুলে খেলার সুবাধে তিনি এখন ব্রিটিশদেরও নয়নের মনি। ইউরোপবাসীদের মধ্যে ইসলামের প্রতি ভীতি আছে। খুব অল্প সময়ে সেটি কিছুটা হলেও দূর করতেও ভূমিকা রেখেছেন ২৫ বছর বয়সি সালাহ।
গেল বছর বিমানে বসে সালাহ পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়ছেন এমন একটি ছবি প্রকাশ হয়। ছবিটি বিশ্বব্যাপী আলোচনায় আসে। ভ্রমণের সময়ও তার হাতে দেখা গেছে কোরআন শরিফ।

গত বছরে বিবিসির জরিপে সেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছেন সালাহ। তবে শুধু ফুটবল মাঠেই নয়, পরিচ্ছন্ন ব্যক্তি জীবন ও ধর্মে তার ভক্তিও তাকে অনন্য করে তুলেছে।

গোল করলেই মাঠে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিতে দেখা যায় তাকে। লিভারপুলে তার ভক্তরা সালাহকে নিয়ে গান বানিয়েছে। সেখানে তারাও সালাহর মতো হতে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছের কথা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, কাঁধে আঘাত পেলেও আসন্ন বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে মোহাম্মদ সালাহ খেলতে পারবেন। মিসরের জাতীয় দলের চিকিৎসক মোহাম্মদ আবুল এলা গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, সালাহ ইনজুরিতে পড়লেও নির্দিষ্ট সময়েই সুস্থ হয়ে উঠবেন এবং বিশ্বকাপে খেলতে সক্ষম হবেন। সূত্র: আওয়ার ইসলাম

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ